প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শনে যাওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢামেকের প্যাথলজি বিভাগের অন্তর্গত মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরির যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শনে আসবেন। এই সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও নির্বাচনের অংশ হিসেবে উপস্থিত থাকবেন। আশা প্রকাশ করা হচ্ছে, ঢাকা মেডিকেলের চিত্রও পরিবর্তন হবে।
নতুন মাইক্রোস্কোপের ফলে ক্যান্সারের শনাক্তকরণ নিখুঁতভাবে হবে, যা ঢাকা মেডিকেলের প্যাথলজি বিভাগের কাজকে আরো সহজ করবে।
এ সময় ডেঙ্গু মোকাবিলার জন্য উপজেলা পর্যায়ে সমন্বিতভাবে কাজ করার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবার সহযোগিতায় ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব।
তিনি আরো বলেছেন, সব ধরনের ভ্যাকসিন, রি-এজেন্ট ও স্যালাইনের পর্যাপ্ত মজুত এবং সরবরাহ রয়েছে। যদি রোগীর সংখ্যা বাড়ে, তাহলে মোবাইল হাসপাতাল দিয়ে চিকিৎসা প্রদান করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন