প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আগামী সপ্তাহে রাশিয়ায় সফরে যাচ্ছেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি জ্বালানি ও বিনিয়োগ খাতে নতুন চুক্তি করার লক্ষ্য নিয়ে এই সফরটি অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন দিনের এই সফর হবে তার প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর রাশিয়ায়।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, সফরের সময় শাহবাজ শরিফ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে জ্বালানি সহযোগিতা, প্রতিরক্ষা, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা এবং পারস্পরিক বিনিয়োগের বিষয়গুলোকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।
আলোচনার মধ্যে করাচিভিত্তিক শিল্প কমপ্লেক্স ‘পাকিস্তান স্টিল মিলস’ পুনরুজ্জীবিত করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে। উল্লেখ্য, এই শিল্প কমপ্লেক্সটি রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল। দুই দেশ মস্কোর ভূমিকা কীভাবে এই শিল্প কমপ্লেক্সটি পুনরায় সচল করতে সহায়তা করতে পারে, তা খতিয়ে দেখবে।
এছাড়া পাকিস্তানের তেল ও গ্যাস খাতে সম্ভাব্য রুশ বিনিয়োগ এবং দেশটির সার্বিক শিল্পোন্নয়নে মস্কোর সহায়তার বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার পরিকল্পনা রয়েছে। সূত্র: ডন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন