প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর চকবাজারের কামালবাগ এলাকায় পলিথিন কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু ঘটে।
বুধবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত মো. সাইফুলের (৩২) বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ থানা এলাকায় অবস্থিত। তার বাবার নাম সুলতান হাওলাদার। বর্তমানে তিনি চকবাজারের কামালবাগ এলাকার একটি পলিথিন কারখানায় বসবাস করতেন।
খোকন নামে একজন ব্যক্তি সাইফুলকে হাসপাতালে নিয়ে যান। তার ভাষ্যমতে, সাইফुल পলিথিন কারখানায় শ্রমিকের কাজ করতেন। গত রাতে কারখানায় একটি মেশিনে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পর্শে অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পূর্বেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে জানান, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন