প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বাবুল মিয়া নামে এক বালু ব্যবসায়ীকে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে পাঁচটি ড্রেজার মেশিনও ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে পোলা কান্দি, সবুজপুর এবং বাসেতপুর এলাকায় অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত বাবুল মিয়া বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালরচর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। অভিযান সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, একটি চক্র দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল। ইউএনও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন।
অভিযানে পোল্লাকান্দি এলাকায় ব্রহ্মপুত্র নদীর তীর থেকে তিনটি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়, একই সময়ে সবুজপুর এলাকার জিঞ্জিরাম নদীর তীর থেকে দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। পরে বাসেতপুর এলাকা থেকে অবৈধ বালু ব্যবসায়ী বাবুল মিয়াকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানিয়েছেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী এলাকা ভাঙনের শিকার হচ্ছে এবং শক্তিশালী পরিবেশের ক্ষতি হচ্ছে। তাই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন