প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : দেশের সীমান্ত এলাকা এবং অন্যান্য স্থানে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অক্টোবর মাসে ২৭৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার টাকার বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে।
শনিবার বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে যে, জব্দকৃত চোরাচালান পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে- ১ কেজি ৪৩৫ গ্রাম স্বর্ণ, ১৩ হাজার ৭৭৮ পিস শাড়ি, ৫ হাজার ৯৭৬টি থ্রিপিস, শার্টপিস, চাদর, কম্বল, ২ হাজার ২৮টি তৈরি পোশাক, ৪ হাজার ৩৫১ মিটার থান কাপড়, ১ হাজার ৩২৫টি ইমিটেশন গহনা, ২ লাখ ৭৬ হাজার ৯৮টি প্রসাধন সামগ্রী, ২২ লাখ ৪৩ হাজার ২৫৭ পিস আতশবাজি, ৫ হাজার ৭২৫ ঘনফুট কাঠ, ১ লাখ ৬৯ হাজার ৪৫৮ কেজি কয়লা, ১ হাজার ১২১ ঘনফুট পাথর, ৩ হাজার ৪৬২ কেজি চা পাতা, ১ হাজার ৬৮৫ কেজি সুপারি, ৩৮১টি মোবাইল, ১৫ হাজার ৪৮ পিস মোবাইলের ডিসপ্লে, ১২ হাজার ৫৭৮ পিস মোবাইলের যন্ত্রাংশ, ৯৮ হাজার ৮০০ পিস জিলেট ব্লেড, ২৬ হাজার ৬৭৩টি চশমা, ২ লাখ ১৮ হাজার ২৩৩ প্যাকেট চকলেট, ২৩০ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৩৪০ কেজি বাংলাদেশি পাট, ৩৩ হাজার ৬৯১ কেজি জিরা, ৮ হাজার ৫৪৪ কেজি রসুন, ৬ হাজার ৫৪৭ কেজি চিনি, ১২ হাজার ১৪২ কেজি সার, ১০ লাখ ১০ হাজার ৮০০ কেজি কারেন্ট জাল, ২ লাখ ১৬৮ হাজার ৫০০ লিটার ভোজ্য তেল, ৪০ হাজার পিস ইলেকট্রিক রেজিস্টান, চিকিৎসা সামগ্রী, ১ হাজার ৩৪৭ প্যাকেট কীটনাশক, ২ লাখ ৮৫ হাজার ৩৪ পিস বিভিন্ন প্রকার ঔষধ, ১০টি কষ্টি পাথর, ৮টি ট্রাক, কাভার্ড ভ্যান, ১৩টি পিকআপ, ৮টি প্রাইভেটকার ও মাইক্রোবাস, ৪৯টি সিএনজি, ইজিবাইক, অটোরিক্সা, ঠেলাগাড়ি, ৭৩টি মোটরসাইকেল এবং ২০টি বাইসাইকেল, ভ্যান ও ৩৬টি নৌকা।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে- ১টি এসএমজি, ৬টি দেশি ও বিদেশী পিস্তল, ৫টি অন্যান্য অস্ত্র, ৭টি ম্যাগাজিন, ১২০ রাউন্ড গোলাবারুদ এবং ১৯টি ককটেল।
এছাড়া, গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করেছে। এর মধ্যে রয়েছে- ৪০ লাখ ৪৫ হাজার ৪১২ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৪১ গ্রাম হেরোইন, ১ হাজার ২০১ বোতল ফেনসিডিল, ৮ কেজি ৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১১ হাজার ৩০৭ বোতল বিদেশী মদ, ২৭৯.৫ লিটার বাংলা মদ, ১ হাজার ৮৪৭ ক্যান বিয়ার, ১ হাজার ৫৬৪ কেজি গাঁজা, ৫ হাজার ১০৯ বোতল ইস্কাফ সিরাপ, ৫ হাজার ৮৯৬ বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ৪ হাজার ৭০০ পিস এ্যানেগ্রা, স্যানেগ্রা ট্যাবলেট, ১ লাখ ৬০ হাজার ৫১৭ প্যাকেট বিড়ি ও সিগারেট এবং ২ লাখ ৮৩ হাজার ৩৪৪টি বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট।
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার এবং অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৯ জন চোরাচালানি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১১৪ জন বাংলাদেশি নাগরিক, ৭ জন ভারতীয় নাগরিক এবং মিয়ানমারের ৩৫০ জন নাগরিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন