প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শ্রীমঙ্গলে মৌলভীবাজারে বৈদ্যুতিক শকে আহত একটি সিংহ বানর (উল্টোলেজি বানর) উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে, উপজেলার শ্যামলী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, দুপুরের সময় একটি বানর বৈদ্যুতিক শকে আহত হয়ে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি যখন স্থানীয়দের নজরে আসে, তখন তারা দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পাওয়ার পর বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে হাজির হন। সেখানে গিয়ে তারা আহত বানরটিকে দেখতে পান। পরে তারা নিশ্চিত হন, বানরটি আসলে একটি সিংহ বানর বা উল্টোলেজি বানর।
পরে আহত বানরটিকে দ্রুত উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং চিকিত্সার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা জানিয়েছেন, বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বানরটি আহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহত বানরটির চিকিত্সা ও পরবর্তীতে অবস্থার বিষয়ে বন বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেছেন, উল্টোলেজি বানর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী। সিংহের মতো কেশর থাকায় একে সিংহ বানরও বলা হয়। এরা সাধারণত বনাঞ্চল ও গাছপালায় সমৃদ্ধ এলাকায় বসবাস করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের বসতি ও বনাঞ্চলের সংলগ্ন বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে অনেক সময় এসব বন্যপ্রাণী আহত বা মারা যায়।
তিনি আরও বলেন, বন্যপ্রাণীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আবাসিক এলাকা ও বনাঞ্চলে বৈদ্যুতিক তারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তাছাড়া, যদি কোনো বন্যপ্রাণী আহত অবস্থায় পড়ে থাকে, তবে দয়া করে তাকে ধরতে বা বিরক্ত না করে দ্রুত বন বিভাগ অথবা বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠনকে খবর দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
এ সময় স্থানীয়রাও বন্যপ্রাণী রক্ষায় বিদ্যুৎ সংযোগ ও খোলা বৈদ্যুতিক তারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন