প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত উন্নয়ন মানবজাতির জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করতে পারে—এমন বৈশ্বিক উদ্বেগের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি স্বেচ্ছামূলক চুক্তিতে স্বাক্ষর করেছেন প্রযুক্তি খাতের ছয় শীর্ষ নির্বাহী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউজে প্রযুক্তি খাতের প্রভাবশালীদের নিয়ে আয়োজিত এক মধ্যাহ্নভোজের পর ট্রাম্প এই বহুল আলোচিত চুক্তির ঘোষণা দেন। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
‘জয়েন্ট কমিটমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপনসিবিলিটিজ’ নামক নিরাপত্তা চুক্তিতে সই করেছেন অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই, ওপেনএআইয়ের প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান, গুগলের সিইও সুন্দর পিচাই, মেটার প্রধান মার্ক জাকারবার্গ, এক্সএআইয়ের প্রধান ইলন মাস্ক এবং এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং।
চুক্তির আওতায়, এআই মডেলগুলোর কার্যক্রম তদারকির জন্য একটি শক্তিশালী অভ্যন্তরীণ পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হবে এবং নিরাপত্তা যাচাইয়ের জন্য স্বাধীন নিরীক্ষক দল কাজ করবে। নির্বাহীরা সম্মত হয়েছেন যে, ভবিষ্যতে এসব স্বেচ্ছামূলক পদক্ষেপ আইনগত বাধ্যবাধকতার আওতায় আনা যুক্তিসংগত হতে পারে। তবে, সরকারি কঠোর আইনি নিয়ন্ত্রণের বিষয়ে ট্রাম্প প্রশাসনের অনিচ্ছাও এ আয়োজনে স্পষ্ট হয়েছে।
সম্প্রতি এআই এজেন্টদের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সংবেদনশীল তথ্য ও ওয়েবসাইটে অনুপ্রবেশের ঘটনায় সাইবার নিরাপত্তার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এমনকি অভ্যন্তরীণ পরীক্ষায় নিরাপত্তা ঝুঁকি শনাক্ত হওয়ায় চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই তাদের সর্বশেষ মডেলটি বাজারে আনা স্থগিত করেছে এবং অস্ট্রেলিয়ার সরকারি ডাটাবেজে এআই এজেন্টের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত প্রবেশের ঘটনায় ক্ষমা চেয়েছে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে ট্রাম্প আন্তর্জাতিক পর্যায়ে কোনো এআই তদারকি সংস্থা গঠনের প্রচেষ্টার কঠোর বিরোধিতা করেন। প্রযুক্তি প্রতিযোগিতায় চীনকে পেছনে ফেলে শীর্ষে অবস্থান করাই তার প্রধান অগ্রাধিকার বলে তিনি জানান।
হোয়াইট হাউজের এই সমঝোতাকে ট্রাম্পের সাবেক উপদেষ্টা ডেভিড স্যাকস আমেরিকান প্রযুক্তির সুরক্ষায় ইতিবাচক পদক্ষেপ বলে অভিহিত করেছেন, তবে স্বাধীন বিশেষজ্ঞরা এ নিয়ে কড়া সমালোচনা করেছেন। সিডনির ইউএনএসডব্লিউ এআই ইনস্টিটিউটের প্রধান টবি ওয়ালশসহ একাধিক বিশ্লেষকের মতে, বাধ্যবাধকতাহীন এই চুক্তিতে স্বাধীনতার চরম অভাব রয়েছে; কারণ কোনো ট্রিলিয়ন ডলারের শিল্প নিজেদের তৈরি নীতিমালায় নিজের মূল্যায়ন নিজে করতে পারে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন