প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কিশোরগঞ্জের করিমগঞ্জে জলপাই পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু ঘটেছে। নিহত যুবকের নাম আলমগীর মিয়া, বয়স ৩৫ বছর। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের নাহিরাজ পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আলমগীর ওই গ্রামের মোহাম্মদ জামির উদ্দিনের পুত্র।
স্থানীয় লোকজন এবং পুলিশ জানায়, এদিন দুপুরে আলমগীর বাড়ির পাশে একটি জলপাই গাছ থেকে জলপাই পাড়তে গাছে ওঠেন। সেই সময় গাছের সংস্পর্শে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুতের তীব্র ঝটকায় গাছ থেকে নিচে পড়ে গিয়ে আলমগীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে।
নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জলপাই পাড়তে গিয়ে আলমগীর বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।’
করিমগঞ্জ থানার ওসি মো. শোয়েব খান বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন