প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনায় গাজীপুরে তিনটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) কোনাবাড়ী, বাসন ও কালিয়াকৈর থানায় দায়ের করা পুলিশের মামলাগুলোতে প্রায় তিন হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলাগুলোর মধ্যে পুলিশ এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করেছে।
পুলিশের সূত্রে জানা গেছে, গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ জানিয়েছে, সোমবার সকালে গাজীপুরের বিভিন্ন স্থানে মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করেন। কালিয়াকৈর উপজেলার সফিপুর ও চন্দ্রাপল্লী বিদ্যুৎ এলাকা এবং গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ী ও সালনা এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এই সময় দুর্বৃত্তরা বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ করে। শ্রমিকরা কয়েকটি স্থানে মহাসড়ক অবরোধ করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। কোথাও আন্দোলন শুরু হওয়ার আধা ঘণ্টা পর, আবার কোথাও এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন তিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘এসব মামলায় ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।’
এদিকে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ‘তারা অভিযান চালিয়ে হামলা ভাঙচুরে জড়িত দুজনকে গ্রেফতার করেছে।’
জানা গেছে, গাজীপুরের বিভিন্ন এলাকায় বেতন বাড়ানোর দাবিতে দুই সপ্তাহ ধরে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন