প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে টঙ্গী পুলিশের একটি বিশেষ অভিযানে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং পরে আদালতে পাঠায়।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মোকছেদুল আলম এবং টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান যে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় টঙ্গী পূর্ব থানা পুলিশ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে। একইভাবে, টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিজ এলাকায় অভিযান পরিচালনা করে আরো ১৪ জনকে গ্রেপ্তার করেছে। টঙ্গী শিল্প এলাকার দুই থানা, টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানার পৃথক অভিযানে মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী অন্তর্ভুক্ত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন