প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী মন্তব্য করেছেন যে এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে মৌলভীবাজার শহরের নতুন কালীবাড়ি মন্দির, আবাহন, মহেশ্বরী ও ত্রিনয়নীসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী উল্লেখ করেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সম্প্রীতি বজায় রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশি হিসেবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—আমরা এই সম্প্রীতিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাব।" তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করছেন। এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে।
মন্ত্রী পরিদর্শনকালে বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট সুনিল কুমার দাশসহ অন্যান্যরা।
পরে মন্ত্রী বিকেল ৩টায় শ্রীমঙ্গলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন