প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্রাহ্মণবাড়িয়ার শমসের আলী ১৫ বছর আগে একটি লেনদেনের ক্ষেত্রে ১০০ টাকা কম দিয়েছিলেন। সেই পাওনা পরিশোধের উদ্দেশ্যে সদর উপজেলার মজলিশপুর থেকে তিনি আখাউড়ার খড়মপুরে যান।
শুক্রবার সকালে তিনি পাওনাদার এম এন এইচ খাদেম দুলালের বাড়িতে উপস্থিত হন। তবে খাদেম দুলাল টাকাটি গ্রহণ করার পর আবার আপ্যায়নের জন্য তাকে ফেরত দেন।
শমসের আলী এ বিষয়টি জানিয়ে বলেন, ১৫ বছর আগে তিনি বিদেশে লোক পাঠানোর বিষয়ে লেনদেন করেছিলেন দুলাল খাদেমের সঙ্গে। এ সময় তিনি ১০০ টাকা কম দেন। ওই টাকা পরিশোধ করার বিষয়টি তিনি নিজের দায়িত্ব বলে মনে করছিলেন। তাই এত বছর পরেও তিনি টাকাটি ফেরত দিতে এখানে এসেছেন।
তিনি বললেন, ‘১ টাকা হোক আর ১০০ টাকাই হোক-কারো পাওনা শোধ করাটা অবশ্যই কর্তব্য।’ ঢাকায় বসবাসকারী দুলাল খাদেম মাঝে মাঝে শুক্রবার এলাকায় আসেন, এটি জানার পর তিনি এসেছেন।
এ বিষয়ে দুলাল খাদেম মন্তব্য করেছেন, অনেক সময় লেনদেন করতে গিয়ে টাকা গুণে রাখা হয় না। ওই ব্যক্তির বেলায়ও এটি হয়ে থাকতে পারে। তবে আমার কিছুই মনে নেই। তিনি যখন এসে আমার হাতে ১০০ টাকা দেন, আমি গ্রহণ করে তাকে ফেরত দিয়ে বলি, ‘কিছু একটা যেন কিনে খান।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন