প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিলেট সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩০ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী ছয়টি বিওপির আওতাধীন এলাকায় এই অভিযানগুলো সম্পন্ন হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বিছনাকান্দি, প্রতাপপুর, উৎমা, মিনাটিলা, তামাবিল ও সংগ্রাম বিওপির সদস্যরা পৃথকভাবে অভিযান চালান। এ সময় ভারতীয় গরু, মহিষ, টমেটো, কম্বল, চকলেট, কসমেটিকস, জুস, বিস্কুট এবং ফেনসিডিল আটক করা হয়। পাশাপাশি অবৈধভাবে পাথর পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলি এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুনও জব্দ করা হয়। এসব পণ্যের মোট আনুমানিক মূল্য ৩০ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা।
এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক জানিয়েছেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন