প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শেখ হাসিনার একক সিদ্ধান্তের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। আদালতের রায় এবং সংসদীয় কমিটির সুপারিশকে উপেক্ষা করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই সর্বজনগৃহীত ব্যবস্থা স্থায়ীভাবে বাতিল করা হয়। রাজনীতিবিদ এবং বিশ্লেষকদের মতে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের ফলে রাজনীতিতে একটি দীর্ঘস্থায়ী সংকটের সূচনা ঘটে। আওয়ামী লীগ আদালতের কাঁধে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য সাংবিধানিক ব্যবস্থা গ্রহণ করে।
১৯৯৪ সাল থেকে আড়াই বছরে ৯৬ দিন হরতাল, অবরোধ এবং অসহযোগ আন্দোলন সংঘটিত হয়। তত্ত্বাবধায়কের পক্ষে শেখ হাসিনার শক্তিশালী বক্তব্য ছিল। বিএনপি সরকারের বিরুদ্ধে এই আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে জামায়াত, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল একত্রিত হয়েছিল।
তীব্র আন্দোলনের মধ্যেও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে আবারও ক্ষমতায় এসে একটিমাত্র অধিবেশনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিল সংসদে পাস করে বেগম খালেদা জিয়া। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৭ম জাতীয় সংসদ নির্বাচনে ২১ বছর পরে ক্ষমতায় ফিরে আসে আওয়ামী লীগ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন