প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন শেখ (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাতে, তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ইয়াসমিন চুনকুড়ি গ্রামের সেকেন্দার আলী শেখের কন্যা। তিনি বাজুয়া ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
থানা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় পানখালী মমতাজ বেগম স্কুলের সংলগ্ন রাস্তার পাশে স্থানীয় বিএনপি ও দলের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও লুটপাটের ঘটনায় বিএনপির দায়ের করা মামলায় ইয়াসমিনকে গ্রেপ্তার করা হয়েছে।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস এ বিষয়ে জানান, মহিলা লীগের এই নেত্রী বেশ কিছুদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াসমিনের বিরুদ্ধে মামলা রয়েছে।
তিনি আরও জানান, শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন