প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি আবেদনের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদন করার শেষ সময় ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ভর্তি কার্যক্রম পাঁচটি ইউনিটের মাধ্যমে পরিচালিত হবে। ইউনিটগুলো হলো— বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিট, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিট।
ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদনকারীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে ইউনিট অনুযায়ী আবেদনের জন্য পৃথক জিপিএ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে, ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স) আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না।
‘বি’ ইউনিটে (কলা ও আইন) আবেদন করতে হলে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। একটি পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হওয়া যাবে না।
‘সি’ ইউনিটে (বিজনেস স্টাডিজ) আবেদন করার জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। পাশাপাশি কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না।
‘ডি’ ইউনিটে (সামাজিক বিজ্ঞান) আবেদন করতে হলে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হলে আবেদন করা যাবে না।
অন্যদিকে, ‘ই’ ইউনিটে (চারুকলা) আবেদন করার জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৫.৫০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ২.৫০-এর কম হলে আবেদন করা যাবে না।
এছাড়া, এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও নির্ধারিত শর্তে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। তবে পরবর্তীতে সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত যোগ্যতা পূরণ করতে না পারলে তাঁদের আবেদন বাতিল বলে গণ্য হবে।
এবার ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের আবেদনের ফি ১ হাজার ২০০ টাকা এবং ‘ই’ ইউনিটের জন্য ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট, ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট, ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট (admission.jnu.ac.bd) থেকে জানা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন