প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে তরুণদের সামাজিক-রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে। সংগঠনটি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে সিইসি পদত্যাগ না করলে ভারতজুড়ে জোরদার আন্দোলন শুরু হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নতুন আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ প্রধান নির্বাচন কমিশনারকে ‘গণতন্ত্রের জন্য হুমকি’ হিসেবে আখ্যা দিয়ে দ্রুত তার অপসারণের দাবি জানান। তিনি উল্লেখ করেন, ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে দেশব্যাপী অহিংস ও রাজপথের কঠোর কর্মসূচি শুরু করা হবে।
এর আগে, বিভিন্ন নাগরিক ইস্যু নিয়ে মাঠে নেমে ভারতজুড়ে ব্যাপক আলোচনায় এসেছিল স্যাটায়ারভিত্তিক এই তরুণ সংগঠন। নির্বাচন কমিশন কেন্দ্রিক চলমান বিবাদের মধ্যে সিজেপির এই ঘোষণা ভারতের রাজনৈতিক অঙ্গনে বাড়তি উত্তাপ সৃষ্টি করছে।
সম্প্রতি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি অনুসন্ধানমূলক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১০ মাসে ভোটার তালিকা সংশোধন ও নতুন মডিউল চালুর বিষয়ে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশি অন্তত ১৪ বার আপত্তি উত্থাপন করেছেন। বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ, এই প্রক্রিয়ায় কোটি কোটি ভোটারের নাম বাদ দিয়ে ক্ষমতাসীনদের সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কমিশন এই অভিযোগ অস্বীকার করে একে প্রতিষ্ঠানের স্বাভাবিক অভ্যন্তরীণ প্রক্রিয়ার অংশ বলে দাবি করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন