প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সম্পত্তির বিরোধের কারণে এবং দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় শালিশ বৈঠকে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সাবেক প্রচার সম্পাদক ফরহাদ হোসেনের বিরুদ্ধে। হামলার ফলে বিএনপি নেতা ও শালিশদারসহ ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে কোম্পানীগঞ্জ থানায় ভিকটিম দক্ষিণ আফ্রিকা প্রবাসী জাবেদ হোসেন একটি অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত সোমবার (৩১ আগস্ট) উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সফিকুল ইসলামের দোকানে শালিশ চলাকালীন এই হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন চরপার্বতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আইয়ুব নবী বাবুল, শালিশদার জসিম উদ্দিন, শহিদ উল্যাহ, আবুল কাশেম এবং সফিকুল ইসলাম। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলাবক্স মিস্ত্রি বাড়ির বাসিন্দা জাবেদ হোসেন দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকা প্রবাসে অবস্থান করছেন। বাড়িতে প্রবাসীর পরিবারের সদস্যরা না থাকার সুযোগে অভিযুক্ত ফরহাদ হোসেন তার মালিকানাধীন সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছিলেন এবং বিভিন্ন সময় হুমকি দিচ্ছিলেন।
প্রবাসী জাবেদ হোসেন অভিযোগ করেন, "আমার বসতঘর মেরামতের সময় ফরহাদ হোসেন কাজ বন্ধ করে দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।" চাঁদা না দেয়ায় গত ১৫ আগস্ট ভোরে তার বসতঘরে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় ভবনের সামনের অংশ, দরজা, বারান্দা ও টাইলসসহ বিভিন্ন অংশ ভাঙচুর করে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি সাধন করা হয়। একই ঘটনায় তার চাচার টয়লেট ভাঙচুর করে আরও প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়। এই ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় পক্ষের সার্ভেয়ারের প্রতিবেদন উপস্থাপনের পর অভিযুক্ত ফরহাদ হোসেন উত্তেজিত হয়ে সালিশদার সফিকুল ইসলামের হাত থেকে প্রতিবেদনটি ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। পরে সালিশদার আইয়ুব নবী বাবুল, জসিম, শহিদ উল্যাহ, আবুল কাশেম ও সফিকুল ইসলামকে কিল-ঘুষি, চড়-থাপ্পড় ও লাথি মারার ঘটনা ঘটে। এ সময় বিএনপি নেতা ও শালিশদারসহ ৫ জন আহত হন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ফরহাদ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন এবং দাবি করেন যে, তিনি শুধুমাত্র তার নিজের জায়গা দাবি করে প্রবাসী জাবেদের ঘরের সামনের অংশ ভেঙে দিয়েছেন।
একই বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (এসআই) আনোয়ার হোসেন বলেন, "একই ঘটনার পৃথক দুটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন