প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাঙামাটির লংগদু উপজেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জনদুর্ভোগ কমানো এবং স্থানীয় জনগণের জীবনমানের উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই ধারাবাহিকতায়, লংগদু জোনের উদ্যোগে এবং সেনাবাহিনীর অর্থায়নে ইসলামাবাদ সংযোগ সড়ক থেকে বরাদম বৌদ্ধ বিহার পর্যন্ত হেরিংবোন (এইচবিবি) রাস্তা নির্মাণ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন লংগদু জোন কমান্ডার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার, রাঙামাটি জেলা পরিষদের সদস্য, লংগদু প্রেস ক্লাব সভাপতি, স্থানীয় সংবাদিকবৃন্দ, বরাদম বনবিহারের ভান্তে, স্থানীয় ইউপি চেয়ারম্যান, হেডম্যান, কারবারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই এলাকার রাস্তাটি কাঁচা থাকার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষাকালে যাতায়াত প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হতো। প্রস্তাবিত এই হেরিংবোন রাস্তাটি সম্পূর্ণ বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে এবং স্থানীয় জনসাধারণের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন হবে।
অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন একটি এলাকার আর্থ-সামাজিক অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ ধরনের জনকল্যাণমূলক প্রকল্প স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে পারস্পরিক সম্প্রীতি, আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে। তিনি লংগদু জোনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন