প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জেলার রাজাপুরে সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত প্রতিশ্রুতি ও প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে একটি ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আউখিড়া এলাকার সপ্তগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার কার্যক্রমের আওতায় ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনসাধারণের সামনে সরকারের বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচি ও জনসচেতনতামূলক বিষয় তুলে ধরেন।
তিনি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং নারীদের জন্য গাড়ির ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেন।
এছাড়া, তিনি মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মোবাইল ফোনে আসক্তি কমানো, ইভটিজিং প্রতিরোধ এবং ডেঙ্গু থেকে সুরক্ষার বিষয়ে সচেতনতা তৈরি করতে বলেন।
এসব বিষয়ে নিজ নিজ পরিবার ও সমাজে সচেতনতা তৈরিতে সকলে ভূমিকা রাখার জন্য তিনি আহ্বান জানান।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওমর ফারুক সুমন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নেয়ামত উল্লাহ ও সেতু রানী ববিসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন