প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গোপালগঞ্জের মুকসুদপুরে ২৩ বছর বয়সী গৃহবধূ মিম আক্তারের রহস্যজনক মৃত্যু ঘটেছে। স্বামী তারিকুল শিকদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে তিনি মিমকে মারধর করে হত্যা করেছেন। এই ঘটনা ঘটেছে রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাবড়াশুর গ্রামে।
মিম আক্তার, যিনি ভাবড়াশুর গ্রামের ছরোয়ার শিকদারের ছেলে তারিকুল শিকদারের স্ত্রী, ফরিদপুরের নগরকান্দা উপজেলার শাকপাইলদিয়া গ্রামের সিদাম মাঝির কন্যা। স্থানীয় সূত্রে জানা যায়, তারিকুল প্রথম স্ত্রী থাকা অবস্থায় প্রায় তিন বছর আগে মিমকে ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর থেকেই পারিবারিক কলহের কারণে মিমকে প্রায়ই মারধর করা হতো বলে অভিযোগ রয়েছে।
রোববার সকালে, তারিকুল মিমকে মারধর করেন। এরপর প্রতিবেশী আলামিন মৃধার স্ত্রী রিনা বেগমকে ডেকে তিনি বলেন, “চাচি, দেখেন তো আমার বউ মারা গেছে নাকি।”
রিনা বেগম ঘরে গিয়ে মিমকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে মুকসুদপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে স্বামী তারিকুল শিকদার এবং তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাফিসুর রহমান বলেন, নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন