প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি ৩ হাজার ৫০০ টাকা থেকে ৫ হাজার ৫০০ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্ত বিদেশে কর্মসংস্থানের খরচকে আরও বাড়িয়ে দেবে, কারণ কর্মীরা ইতিমধ্যেই মাত্রাতিরিক্ত অভিবাসন ব্যয়ের চাপের মধ্যে রয়েছেন।
নতুনভাবে নির্ধারিত ফি বিদ্যমান হারের তুলনায় ৫৭.১ শতাংশ বেশি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল্যাণ-১ শাখার সিনিয়র সহকারী সচিব সাইফুজ্জামান কর্তৃক স্বাক্ষরিত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে যে, সংশোধিত ফি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
বর্তমানে উপসাগরীয় দেশগুলোতে কাজের সন্ধানে যেতে বাংলাদেশি কর্মীদের ৪ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এই অবস্থায় নতুন করে ২ হাজার টাকার ফি বৃদ্ধি বিদেশ গমনেচ্ছু অনেক কর্মীর জন্য অভিবাসন প্রক্রিয়াকে আরও ব্যয়বহুল করে তুলবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কার্যক্রম পরিচালনার ব্যয় বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে প্রবাসী কর্মীদের কল্যাণমূলক সেবার পরিধি বাড়ানোর জন্য এবং এসব কর্মসূচির স্থায়িত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে ফি সংশোধন করা হয়েছে।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বাংলাদেশি অভিবাসী কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন ধরনের কল্যাণমূলক সেবা প্রদান করে থাকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন