প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজনীতির মাঠে বিরোধীজোটের ভাঙন নিয়ে আলোচনা চলছে, যার পেছনে রয়েছে ১১ দলীয় জোটের লংমার্চে এনসিপির শীর্ষ নেতাদের অনুপস্থিতি, জামায়াতের বিরুদ্ধে এনসিপি নেতাদের সাম্প্রতিক বক্তব্য এবং আরও নানা কারণ।
বিশ্লেষকরা মন্তব্য করছেন যে, স্থানীয় সরকার নির্বাচন সামনে আসার প্রেক্ষাপটে জোটের মধ্যে টানাপোড়েন হওয়া অস্বাভাবিক কিছু নয়।
তবে জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের দাবি, সরকার জোট ভাঙার ষড়যন্ত্র করলেও তারা ঐক্যবদ্ধ রয়েছেন।
৭ দফা দাবিতে তিন বিভাগে বড় আকারে লংমার্চ করেছে ১১ দলীয় ঐক্য। প্রথমে চট্টগ্রামে এবং পরে রংপুরে কর্মসূচিতে অংশগ্রহণ করলেও, সর্বশেষ ৩১ অক্টোবর ঢাকা-কুষ্টিয়া লংমার্চে এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন না। এই অনুপস্থিতির পর থেকেই জোট ভাঙার আলোচনা শুরু হয়েছে।
একই সময় জামায়াতের বিভিন্ন বিষয় নিয়ে এনসিপি নেতাদের সমালোচনা শোনা যাচ্ছে। এ পরিস্থিতিতে নতুন প্রশ্ন উঠেছে, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা কি একে অপরকে এড়িয়ে চলছেন?
রাজনীতি বিশ্লেষক ড. শিব্বির আহমেদ মন্তব্য করেছেন যে, স্থানীয় সরকার নির্বাচন এবং জোটের মধ্যে দলের হিস্যা নিশ্চিত করার বিষয়টি নিয়ে ১১ দলের মধ্যে কিছুটা দূরত্ব দেখা যাচ্ছে।
এদিকে, জামায়াত ও এনসিপির নেতারা জোটের মধ্যে দূরত্বের বিষয়টি অস্বীকার করছেন। জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ এবং এনসিপি নেতা আখতার হোসেন সময় সংবাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন।
তারা জোটে ভাঙনের আলোচনা সম্পর্কে বলছেন, এটি একটি গুঞ্জন, যা সরকারের তৈরি। একই সঙ্গে, গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে চলমান আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার কথাও পুনর্ব্যক্ত করছেন বিরোধীজোটের নেতারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন