প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনা, ১৫ নভেম্বর, ২০২৬ : খুলনা জেলা শাখার মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) সমিতি ১০টি দাবি তুলে ধরেছে, যার মধ্যে নিকাহ্ রেজিস্ট্রারদের অবসর বয়স ৬৭ বছর থেকে ৭৫ বছর বৃদ্ধি করা অন্যতম।
আজ রোববার দুপুরে, খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের কাছে স্মারকলিপির মাধ্যমে সংগঠনটি তাদের দাবি উপস্থাপন করে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান সীমিত আয়ের মধ্যে জীবনযাপন ও অফিসের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। বিধিমালা অনুযায়ী অধিক্ষেত্র অবসরকালীন সময় পর্যন্ত বহাল রাখার পাশাপাশি নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ ও তালাক হলফনামা বন্ধ করার দাবি জানানো হয়েছে।
উল্লেখিত দাবিগুলোর মধ্যে রয়েছে- সর্বশেষ মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯-এর বিধি ১৩ ধারা অনুযায়ী কর্মরত নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র অবসরকালীন সময় পর্যন্ত বহাল রাখা, নিকাহ্ রেজিস্ট্রারদের অবসরের বয়স ৬৭ বছর থেকে ৭৫ বছর বৃদ্ধি করা, বাবার অবসরের পর তার পুত্রকে সরাসরি নিয়োগ দেওয়া, বিবাহের ক্ষেত্রে বরের বয়স ১৮ বছর এবং কনের বয়স ১৬ বছর নির্ধারণ করা, নিকাহ্ রেজিস্ট্রারদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানি বন্ধ করা, অফিস পরিচালনার জন্য অফিস সহকারী রাখার অনুমতি প্রদান, বিবাহের রেজিস্ট্রেশন ফি প্রতি হাজারে ১৪ টাকার পরিবর্তে ২০ টাকা (৫ লাখ টাকা পর্যন্ত) এবং পরবর্তী প্রতি লাখে ১০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করার দাবি, তালাক রেজিস্ট্রেশন ফি ১ হাজার টাকার পরিবর্তে ২ হাজার টাকা করা, বিবাহের নকল বাবদ ফি ৫০ টাকার পরিবর্তে ৫শ’ টাকা করা, কমিশন ফি ১ হাজার টাকা করা, বাল্যবিবাহ বন্ধ করতে নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ সম্পাদন বন্ধ করা, বিবাহের জন্য নোটারি পাবলিকের হলফনামা সম্পূর্ণ বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে লিপিবদ্ধ নাম ও ঠিকানা অনুযায়ী অনলাইনে বিবাহ ও তালাক নামা সংশোধনের বিধান করা।
এ সময় সংগঠনের সভাপতি মো. সাইফুল হাসান, নির্বাহী সভাপতি এ, এইচ, এম, জিনাত আলী, সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ, কাজী জাকারিয়া আকন্দ, কাজী মুহাম্মদ আব্দুল গফুর, কাজী সাদিকুল ইসলাম, কাজী দ্বীন মুহাম্মদ, কাজী আব্দুল কাদির, কাজী কবির হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন