প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্বজুড়ে আন্তর্জাতিক পুরুষ দিবস উদযাপিত হচ্ছে। প্রতি বছর ১৯ নভেম্বর তারিখে পুরুষদের স্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং সমাজে তাদের ইতিবাচক অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য এই দিবসটি পালন করা হয়।
এটি বাবা, ভাই, স্বামী, ছেলে কিংবা প্রিয় সঙ্গী—জীবনের বিভিন্ন সম্পর্কের মধ্যে আমাদের পাশে থাকা পুরুষদের প্রতি সম্মান জানানোর একটি বিশেষ দিন। দিবসটির মূল লক্ষ্য হলো পুরুষদের ইতিবাচক অবদানগুলোকে সামনে আনা এবং তাদের সামগ্রিক সুস্থতাকে প্রাধান্য দেওয়া।
২০২৬ সালের আন্তর্জাতিক পুরুষ দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য হচ্ছে ‘দ্য ফিউচার ইজ এভরিওয়ান’ (The Future Is Everyone)। এর বাংলা অর্থ হলো ‘ভবিষ্যৎ সবার’।
এই প্রতিপাদ্যের মাধ্যমে নারী ও পুরুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা এবং অন্তর্ভুক্তির ভিত্তিতে একটি বৈষম্যহীন ও সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
পুরুষদের জন্য আলাদা একটি দিবস পালনের ধারণাটি প্রথম আলোচনায় আসে ১৯৬০-এর দশকে। তখন বিভিন্ন মহল থেকে দাবি ওঠে যে, আন্তর্জাতিক নারী দিবসের মতো পুরুষদের জন্যও একটি বিশেষ দিন থাকা উচিত।
১৯৯০-এর দশকের শুরুতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অস্ট্রেলিয়ার কিছু সংগঠন অধ্যাপক থমাস ওস্টারের উদ্যোগে ফেব্রুয়ারি মাসে পুরুষ দিবস পালনের আয়োজন করে। ১৯৯৪ সালে কিছু স্থানে অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে এই উদ্যোগটি তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেনি।
এরপর ১৯৯৯ সালে ত্রিনিদাদ ও টোবাগোর ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেরোম তিলকসিংহ দিবসটি পুনরায় চালু করেন। তবে তিনি ১৯ নভেম্বর তার বাবার জন্মদিনকে তারিখ হিসেবে বেছে নেন। সেই সময় থেকে প্রতি বছর বিশ্বের ৮০টিরও বেশি দেশে আন্তর্জাতিক পুরুষ দিবস নিয়মিতভাবে পালিত হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন