প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহীর বাঘায় পানিবন্দি পদ্মার ১৫টি চরে বিশুদ্ধ পানির সংকট সৃষ্টি হয়েছে। এই ১৫টি চরে প্রায় ২০ হাজার মানুষ এক সপ্তাহ ধরে পানিবন্দি অবস্থায় রয়েছে। বেশিরভাগ বাড়ির টিউবয়েল পানিতে তলিয়ে গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সরেজমিনে লক্ষীনগর চর পরিদর্শন করা হলে দেখা যায়, এখানে ১৫০টি পরিবার বসবাস করছে। তারা এক সপ্তাহ ধরে পানিবন্দি হয়ে আছে। চৌমাদিয়া সরকারি প্রাইমারী স্কুলে পানি নিয়ে সমস্যা দেখা দিয়েছে। স্কুলের শিক্ষার্থীরা স্কুলে আসতে পারছে না।
চৌমাদিয়া সরকারি প্রাইমারী স্কুলের পাশে দিয়াড়কাদিরপুর বাজার অবস্থিত। বাজারের পাশে একটি টিউবয়েলের অর্ধেক অংশ পানিতে তলিয়ে রয়েছে। এই টিউবয়েল থেকে পানি সংগ্রহ করে মানুষকে জীবনধারণ করতে দেখা গেছে। প্রতিটি চরের মানুষের একইভাবে পানি ব্যবহার করতে হচ্ছে। চারপাশে পানি ছড়িয়ে রয়েছে এবং বাড়িসহ সব জমির ফসল পানিতে ডুবে গেছে।
চকরাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর আবদুর রহমান জানান, আতারপাড়া, চৌমাদিয়া ও দিয়াড়কাদিরপুরসহ চরের প্রতিটি বাড়িতে পানি উঠার কারণে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। অধিকাংশ টিউবয়েলের অর্ধেকের বেশি অংশ পানির নিচে তলিয়ে গেছে। ফলে, উপায় না থাকায় তলিয়ে থাকা টিউবয়েল থেকে পানি সংগ্রহ করে ব্যবহার করতে হচ্ছে।
দিয়াড়কাদিরপুর চরের দিলরুবা খাতুন বলেন, তার বাড়িতে টিউবয়েল নেই। তিনি বাজারের পাশে একটি টিউবয়েল থেকে খাবার পানি সংগ্রহ করে পান করেন। এই টিউবয়েলও অর্ধেকের বেশি ডুবে আছে। কোন উপায় নেই, তিনি এ টিউবয়েল থেকে পানি সংগ্রহ করছেন।
চকরাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল আযম জানান, পদ্মার চরের প্রায় ৯০ ভাগ পরিবারের বাড়িতে পানি উঠেছে। শত শত পরিবার বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। কিছু কিছু বাড়ি সম্পূর্ণ ডুবে গেছে। এর ফলে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া, চৌমাদিয়া, দিয়াড়কাদিপুর, উত্তর কালিদাসখালী, দক্ষিন কালিদাসখালী, পশ্চিম চকরাজাপুর, পূর্ব চকরাজাপুর, দাদপুর, পলাশি ফতেপুর, নিচ পলাশি ফতেপুর, জোতাশী, লক্ষীনগর, কালিদাসখালী, আম বাগান, টিকটিকিপাড়াসহ ১৫টি চরে প্রায় ২০ হাজার মানুষ বসবাস করে। সকলেই পানিবন্ধী অবস্থায় রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার জানিয়েছেন, ১০ সেপ্টেম্বর চৌমাদিয়া, দিয়াড়কাদিরপুর, আতারপাড়া চরে পানিবন্দি ১০০টি পরিবারের মাঝে সরকারিভাবে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। তবে জলমগ্ন চরের মানুষের জন্য কিছুটা বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন