প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর একটি সড়ক পার করার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকারের আঘাতে আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইমরান (২৬) নামের একজন যুবক আহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে কুড়িল বিশ্বরোডের ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে এলাকা থেকে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
মো. লিজন নামে একজন ব্যক্তি তাদের হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় দুজন গুরুতর আহত হন। পরে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ইমরান নামের যুবক জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, আহত ইমরান মগবাজার এলাকায় বসবাস করেন এবং টেইলার্সের কারিগর হিসেবে কাজ করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, জরুরি বিভাগে আহত ইমরানের চিকিৎসা চলছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন