প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাভা সাগরে ২৪৩ জন আরোহী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী ফেরির হদিস পাওয়া গেছে। উদ্ধার অভিযানে এ পর্যন্ত ১০২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিখোঁজ থাকা অন্য আরোহীদের সন্ধানে দুর্ঘটনাস্থলে দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা জোর তৎপরতা চালাচ্ছে।
বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমন্তানের বাঞ্জারমাসিন শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোররাত আনুমানিক ২টার দিকে ফেরিটি বাঞ্জারমাসিন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে জাভা সাগরে অবস্থানকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিখোঁজ হয়ে যায় এবং নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা সম্ভাব্য স্থান চিহ্নিত করে উদ্ধার অভিযানে নেমে পড়ে। বর্তমানে নিখোঁজদের জীবিত উদ্ধারের জন্য সাগরে একাধিক উদ্ধারকারী জাহাজ ও হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
প্রায় ১৭ হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়ায় সাধারণ মানুষের জন্য দূরদূরান্তে যাতায়াতের ক্ষেত্রে ফেরি ও নৌপথই অন্যতম প্রধান ভরসা। তবে দুর্বল নিরাপত্তাব্যবস্থা এবং অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে দেশটিতে প্রায়ই বড় ধরনের নৌ-দুর্ঘটনা ঘটে থাকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন