প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রায় চার দশক পর জাতিসংঘে লাল সবুজের নেতৃত্বে প্রবেশ করছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ভাষণ দেবেন অধিবেশনে, যা পরিচালনা করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রতি বাংলাদেশের আগ্রহ এবং প্রত্যাশা এবারের অধিবেশনে অনেক বেশি। দেশের অবস্থান এবং মানুষের প্রত্যাশাগুলো বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ২৩ সেপ্টেম্বর নৈশভোজে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। এরপর ২৪ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেওয়ার সময় রোহিঙ্গা সংকট মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশের লড়াইয়ের চিত্র তুলে ধরবেন তিনি।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ জানান, "যেসব দেশ এই বৈশ্বিক উষ্ণতা বাড়ানোর জন্য দায়ী, তাদেরকে এই অর্থটা আমাদের দেয়া উচিত বলে আমরা মনে করি।" তিনি আরও বলেন, গ্র্যান্ড বেসজড একটি ক্লাইমেট ফিন্যান্স গড়ে তোলার জন্য বিএনপি সরকার যথাসাধ্য চেষ্টা করছে। জাতিসংঘে ক্লাইমেট নিয়ে আলোচনা করার সময় গ্র্যান্ড বেসজড এই ফিন্যান্স নিয়ে কথা বলার পরিকল্পনা রয়েছে।
বিশ্বমঞ্চে পরিবেশ রক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ যেমন বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়গুলোও তুলে ধরা হবে।
তিনি উল্লেখ করেন, "পরিবেশ রক্ষার জন্য আমরা দেশে যেসব কাজ করছি, সেই কাজগুলো আমরা পুরো পৃথিবীর সামনে তুলে ধরব। যেমন আমরা পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগিয়ে কার্বন ইমিশন কমানোর চেষ্টা করছি।"
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা আশা করছেন, জাতিসংঘ অধিবেশন এবং সাইড লাইনের দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আরও বলেন, "বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে এবং যে সরকার এসেছে তারা উইলিংলি চাচ্ছে এনভায়রনমেন্ট প্রটেক্ট করতে।" তিনি বলেন, "এবং সেই সঙ্গে পুরো পৃথিবীতে যে ক্লাইমেট ক্রাইসিস রয়েছে, সেখানে কন্ট্রিবিউট করতে চাচ্ছে। তখন তাদের ইন্টারেস্টের সঙ্গে আমাদের ইন্টারেস্টের একটা অ্যালাইমেন্ট হবে। আমরা নতুন বিনিয়োগ আনতে পারব।"
সফর শেষে ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন