প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মিয়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অংশগ্রহণের বিষয়টি এখনও নিশ্চিত নয় বলে ক্রেমলিন সূত্রে জানা গেছে। রুশ প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য নিশ্চিত করেছেন।
পেসকভ রুশ সংবাদমাধ্যম ‘ইজভেস্তিয়া’কে জানান, পুতিন সম্মেলনে অংশ নেবেন কি না, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “না, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।”
এর আগে, ১৮ নভেম্বর পেসকভ জানিয়েছিলেন, পুতিনের অংশগ্রহণের সিদ্ধান্তটি বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করবে। এর মধ্যে চীনের শেনঝেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের আলোচনার ফলাফলও অন্তর্ভুক্ত।
শেনঝেনে এপেক সম্মেলনের সময় ট্রাম্প ও পুতিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মিয়ামিতে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র: তাস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন