প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের সঙ্গে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা, তবে অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে শিবিরে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলতে গিয়ে টানা ১২০ মিনিট মাঠে কাটিয়েছেন তিনি।
সোমবার দলের নিয়মিত অনুশীলনে তিনি অংশ নেননি,
বরং ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড পুনরুদ্ধারমূলক কার্যক্রমে (রিকভারি) সময় কাটিয়েছেন। কোচিং স্টাফের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো ম্যাচের ধকল কাটিয়ে সেমিফাইনালের জন্য তার প্রস্তুতি নিশ্চিত করা যায়।
এদিকে, নকআউট পর্বে আর্জেন্টিনাকে টানা দুই ম্যাচে অতিরিক্ত সময় খেলতে হয়েছে, ফলস্বরূপ দলের খেলোয়াড়দের ওপর পড়েছে বাড়তি শারীরিক চাপ। মেসিও এর ব্যতিক্রম নন, এবং তিনি ক্লান্ত লাগছে বলে জানিয়েছেন।
এছাড়া, সুইজারল্যান্ডের বিরুদ্ধে ২০২২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ম্যাচে গোল করতে পারেননি মেসি। কিন্তু আলেক্সিস মাক আলিস্তারের প্রথম গোলের আক্রমণের জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অতিরিক্ত সময় শুরুর আগে গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। পরে হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেসের গোলে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে মেসি জানিয়েছেন, টানা কঠিন লড়াইয়ের কারণে পুরো দলই ক্লান্ত, তবে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে দ্রুত সেরে ওঠার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি মন্তব্য করেছেন, "আমরা ক্লান্তি অনুভব করছি, তবে যতটা সম্ভব ভালোভাবে নিজেদের পুনরুদ্ধার করব। এই ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা জানি। ফাইনালে ওঠার জন্য আমরা সর্বস্ব উজাড় করে দেব।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন