প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নড়াইলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের মূল হোতা সহ ৯ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় বেশ কয়েকটি মোবাইল ডিভাইস জব্দ করা হয়েছে, যা অনলাইন জুয়া ও প্রতারণায় ব্যবহৃত হচ্ছিল।
গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম লোহাগড়া উপজেলার ঝামারঘোপ বাজারের ‘মা ফার্মেসি’তে বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানে ফার্মেসির মালিক ফরহাদ হোসেন এবং তার সহযোগী সজীব হোসেনসহ মোট ৯ জনকে আটক করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। পাশাপাশি, তারা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম পরিচালনা করছিলেন। জব্দকৃত মোবাইল ডিভাইসগুলো পরীক্ষা করে 1xBet, Melbet, CK44.Com ও F11-সহ একাধিক অনলাইন জুয়া এবং বেটিং প্ল্যাটফর্ম ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া, এসব অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্যও পুলিশ পায়।
নড়াইলের পুলিশ সুপার আল মামুন সিকদার এ বিষয়ে জানান, অনলাইন জুয়া ও ডিজিটাল প্রতারণার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তিনি সাধারণ মানুষকে লোভনীয় অনলাইন বিজ্ঞাপনে প্রলুব্ধ না হওয়ার এবং যেকোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন