প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়ার খুদিরামপুর এলাকায় ডাকাতির চেষ্টা করার সময় ৩৪ মামলার আসামি মো. মিজান (৫০) কে গ্রেফতার করেছে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ। এ ঘটনার সময় নয়টি গরুসহ গরুবাহী একটি পিকআপও জব্দ করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) ঢাকা হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজির (মিডিয়া) সেন্টার থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (২৫ অক্টোবর) করটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকাগামী মহাসড়কের উপর একটি নীল রঙের গরুবাহী পিকআপ (রেজিস্ট্রেশন নং: ঢাকা মেট্রো-ন ২২-০৫৫৯) এর গতিরোধ করে ডাকাত দল। পিকআপে থাকা চারজনের মধ্যে তিনজনকে নামিয়ে দেয় এবং অপর ব্যক্তিকে নামানোর জন্য ধস্তাধস্তি করতে থাকে।
এ সময় মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এই অবস্থায় হাইওয়ে পুলিশ একজনকে গ্রেফতার করে।
ডাকাত দলের অন্যান্য সদস্যরা মাইক্রোবাসে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৯টি গরুসহ পিকআপটি জব্দ করা হয়। পুলিশ জানায়, ডাকাত দলের পলাতক সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত মিজান একজন চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দস্যুতা, ডাকাতি, হত্যা এবং অন্যান্য গুরুতর অপরাধের মোট ৩৪টি মামলা রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। পুলিশ জানায়, উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন