প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টানা কয়েক দিনের ভারী বর্ষণ এবং সাংগু নদীর পানি বৃদ্ধি পাওয়ার প্রভাবে বান্দরবান পৌর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে উঠেছে।
নদীর পানি প্রবেশের কারণে পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে, আর বহু ঘর-বাড়ি পানিতে তলিয়ে গেছে। ফলে শিশু, নারী ও বয়স্কসহ অসংখ্য মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।
বান্দরবান পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা করুণা বড়ুয়া জানান, পৌর এলাকাতে মোট ১৯টি আশ্রয়কেন্দ্র চালু রয়েছে। এ সকল আশ্রয়কেন্দ্রে এ পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষ আশ্রয় গ্রহণ করেছেন।
তিনি আরও জানান, আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের জন্য প্রতিদিন দুপুর এবং রাতে দু’বেলা রান্না করা খিচুড়ি সরবরাহ করছে বান্দরবান পৌরসভা।
বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক বাসসকে বলেন, আশ্রয়কেন্দ্রে আশ্রিত সকলের জন্য নিয়মিত খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানি নিশ্চিত করতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য মশার কয়েল বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং অব্যাহত রয়েছে। বিশেষ করে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন