প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুদ্ধ শুরু হওয়ার সময় যুক্তরাষ্ট্র ইরানের কাছে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছিল। তবে ২০ দিন পরে, একই পক্ষ আলোচনার জন্য অনুরোধ করতে বাধ্য হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ দাবি করেছেন। আজ মঙ্গলবার (১১ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়টি সম্পর্কে বক্তব্য রেখেছেন।
আরাঘচি বলেন, যুদ্ধ শুরু হওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে মাত্র দুটি শব্দ লিখেছিলেন, ‘নিঃশর্ত আত্মসমর্পণ’। আরাঘচির ভাষ্য অনুযায়ী, ‘এটাই ছিল তাদের আমাদের কাছে চাওয়া। কিন্তু মাত্র ২০ দিন পর একই প্রতিপক্ষ আলোচনা শুরু করে’।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের জয় দাবি করে আব্বাস আরাঘচি বলেন, ইরান নিজেকে বিশ্বের সামনে একটি ‘কঠিন ও অপরাজেয় শক্তি’ হিসেবে প্রমাণ করেছে।
আরাঘচি আরও উল্লেখ করেন, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও কর্মকর্তাদের কাছ থেকে তিনি বারবার শুনেছেন, ‘আপনারা ইরানিরা একটি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, পুরো বিশ্বকে চমকে দিয়েছেন’। তিনি বলেন, ‘কেউ ভাবেনি যে ইরান এভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে’।
আরাঘচির দাবি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থানের পেছনে ইসরাইল, পশ্চিমা বিশ্ব এবং আরও কয়েকটি দেশের সমর্থন ছিল। তিনি মন্তব্য করেন, এসব সমর্থন সত্ত্বেও ইরান প্রতিরোধ গড়ে তুলে নিজেদের সক্ষমতা ও শক্তির প্রমাণ দিয়েছে।
এদিকে, ওয়াশিংটন জানিয়েছে, ইরানের সঙ্গে পাঁচ মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতদের জন্য তেহরানের কাছে ক্ষতিপূরণ দাবি করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের এ বক্তব্যের কয়েক দিন আগে ইরানও যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দাবি করে। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার শর্ত হিসেবে ওয়াশিংটনের কাছে ক্ষতিপূরণ চেয়েছে তেহরান।
এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্প্রতি সাত ঘণ্টার এক বৈঠকে ঐক্যের বার্তা দিয়েছেন। পেজেশকিয়ান দাবি করেছেন, খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন। তবে ক্ষমতা গ্রহণের পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন