প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বৃদ্ধি, বাজারে ডলারের সহজলভ্যতা এবং বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভের বৃদ্ধির ফলে বাংলাদেশের টাকা শক্তিশালী হয়ে উঠেছে। বর্তমানে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান একটি শক্ত অবস্থানে রয়েছে। শুধু ডলার নয়, গত এক বছরে প্রতিবেশী ভারতের রুপির তুলনায়ও টাকার শক্তি বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মুদ্রা সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য জানাচ্ছে, ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এক বছরে ডলারের বিপরীতে টাকার মূল্য পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে ০ দশমিক ০৬ শতাংশ বেড়েছে। চলতি বছরের ৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে টাকার মূল্য আরও ০ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। এই সময়ে ডলারের বিনিময় হার ১২৩ টাকা ৯৫ পয়সা থেকে কমে ১২৩ টাকায় নেমে এসেছে। ফলে, কয়েক বছর ধরে টাকার মূল্যমান কমে যাওয়ার প্রবণতায় একটি পরিবর্তন স্পষ্ট হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালে প্রতি ডলারের বিনিময় হার ছিল ৮৫ টাকা ৮০ পয়সা। এরপর ধারাবাহিকভাবে বেড়ে তা ১২৩ টাকা ৯৫ পয়সায় পৌঁছায়। তবে চলতি বছরের দ্বিতীয়ার্ধে এসে এই প্রবণতায় পরিবর্তন দেখা দিয়েছে।
এদিকে, গত এক বছর ধরে ভারতীয় রুপির বিপরীতে বাংলাদেশি টাকার শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। একসময় ১০০ ভারতীয় রুপি কিনতে প্রায় ১৪০ টাকা খরচ করতে হতো, বর্তমানে তা কমে ১২৭ থেকে ১৩০ টাকার মধ্যে এসে দাঁড়িয়েছে। ২১ সেপ্টেম্বরের হিসাবে ১ ভারতীয় রুপির বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য ছিল প্রায় ১ টাকা ২৭ পয়সা।
তবে, বাংলাদেশের টাকার শক্তিশালী হওয়ার পেছনে একমাত্র কারণ নয়। আন্তর্জাতিক বাজারে ভারতীয় রুপির দুর্বলতাও একটি বড় কারণ হিসেবে কাজ করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারি ২০২৬-এর শেষ দিকে ভারতীয় রুপি ডলারের বিপরীতে আগের অর্থবছরের জুনের তুলনায় ৬ দশমিক ৮ শতাংশ দুর্বল হয়েছে। একই সময়ে বাংলাদেশের টাকা ডলারের বিপরীতে তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। এর ফলে, দুই দেশের মুদ্রার পারস্পরিক বিনিময় হারে বাংলাদেশের টাকা সুবিধাজনক অবস্থানে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন