প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া চন্দনা নদীর কচুরিপানা ব্যক্তিগত উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্ন করেছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক। তিনি ১০ জন শ্রমিক নিয়োগ করে নদীর বিভিন্ন স্থানে জমে থাকা কচুরিপানা অপসারণের কাজ শুরু করেছেন। স্থানীয়দের মতে, এর ফলে নদীর স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর থেকে চন্দনা নদীতে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম শ্রমিকদের মাধ্যমে টানা দুই দিন ধরে চলবে।
বালিয়াকান্দি বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, চন্দনা নদীর বালিয়াকান্দি ব্রীজের নিকট কচুরীপনা জমে পচা ও দুগন্ধ ছড়াচ্ছিল। বিষয়টি বিএনপি নেতা আশিককে জানানো হলে তিনি ব্যক্তিগত উদ্যোগে কচুরীপনা অপসারণের কাজ শুরু করেছেন। সমাজের এই ধরনের ভালো কাজে সকলের এগিয়ে আসা উচিত।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক ফরিদ আহমেদ আশিক বলেন, “চন্দনা নদী বালিয়াকান্দির মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে নদীর বিভিন্ন স্থানে কচুরিপানা জমে দুগন্ধ সৃষ্টি ও পানি প্রবাহে বিঘœ সৃষ্টি হচ্ছে। তাই মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে নিজস্ব অর্থায়নে ১০ জন শ্রমিক দিয়ে কচুরিপানা অপসারণের উদ্যোগ নিয়েছি। শ্রমিকদের বেতনও আমার নিজস্ব অর্থায়নে দেওয়া হবে। কাজটি সম্পন্ন করতে দুই দিন সময় লাগতে পারে।”
তিনি আরও বলেন, “জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করব।”
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নদীর কচুরিপানা অপসারণের ফলে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং নদীর সৌন্দর্যও অনেকটা ফিরে আসবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন