প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় সংগীতের অবমাননা এবং সাংবাদিকদের হয়রানির অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে একটি লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে। সেইসঙ্গে তাকে সব ধরনের অশ্লীলতা থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার শামসুন্নাহার স্মৃতি, যিনি পরীমনি নামেও পরিচিত, এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে এই নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়েছে যে, পরীমনিকে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
এছাড়া, ভবিষ্যতে সকল প্রকার অশ্লীল কথা বা সংলাপ, হুমকি প্রদান, অশ্লীল অভিনয়, অশ্লীল অঙ্গভঙ্গি, অশ্লীল নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য, যা চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিও ভিজ্যুয়াল চিত্র, স্থির চিত্র, গ্রাফিকস বা অন্য কোনো মাধ্যমে ধারণকৃত এবং প্রদর্শনযোগ্য, যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই, সেসব থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে বলা হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে যে, পরীমনির বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদককে আগামী ৭ দিনের মধ্যে শোকজ নোটিশ প্রদানপূর্বক প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।
লিগ্যাল নোটিশে আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার উল্লেখ করেন, শামসুন্নাহার স্মৃতি, অর্থাৎ পরীমনি, নিয়মিত বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিরতা সৃষ্টি করছেন এবং বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির সুন্দর ঐতিহ্য নষ্টের চেষ্টা করছেন। তিনি বলেন, যেহেতু পরীমনি বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের একজন চলচ্চিত্র শিল্পী, তাই তার কাছ থেকে সংযত ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার চিত্রনায়িকা পরীমনি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন নিয়ে বের হওয়ার সময় এক সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে গালিগালাজ ও মারধরের অভিযোগে অভিযুক্ত হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন