প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইউএফসি প্রধান নির্বাহী কর্মকর্তা ডানা হোয়াইটকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব দিয়েছেন। শনিবার (৭ নভেম্বর) ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হোয়াইটকে এ পদে নিয়োগের প্রস্তাব দেয়ার কথা জানান। তবে সিএনএন-এর প্রতিবেদনে জানা যায়, ডানা হোয়াইট মার্কিন প্রেসিডেন্টের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, এমন একটি সূত্রের বরাত দেওয়া হয়েছে।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ডানা হোয়াইটকে যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারির দায়িত্ব দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে। তিনি একজন দুর্ধর্ষ যোদ্ধা ও লড়াকু মানুষ।’
এ সময়, ট্রাম্প হোয়াইটকে তার সঙ্গে কয়েকজন সহকারী রাখার অনুরোধ জানান। এই উদ্দেশ্যে তিনি ছয়জন ইউএফসি যোদ্ধার নাম উল্লেখ করে তাদের ছবিও পোস্ট করেন।
ট্রাম্প আরও লেখেন, ‘উন্মাদ বামপন্থিদের বিরুদ্ধে আমাদের রক্ষা করতে এসব মানুষকে প্রয়োজন। ডানা হবেন অন্যদের চেয়ে সম্পূর্ণ আলাদা একজন প্রেস সেক্রেটারি। ডানা, দয়া করে দায়িত্বটি গ্রহণ করুন!’
তবে হোয়াইটকে দেয়া এ প্রস্তাব নিয়ে ট্রাম্প মজা করেছেন বলে জানিয়েছেন তার প্রশাসনের একজন সহযোগী। অন্যদিকে, হোয়াইট শনিবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে জানান, সোমবার ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাবেন তিনি।
এ বিষয়ে মন্তব্য জানতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন হোয়াইট হাউস ও ইউএফসির সঙ্গে যোগাযোগ করেছে।
বর্তমানে ট্রাম্পের প্রেস সেক্রেটারির পদটি শূন্য রয়েছে। ক্যারোলিন লেভিট দায়িত্ব ছাড়ার পর এ পদে নতুন কাউকে খুঁজছেন তিনি। উল্লেখ্য, কেটি জাকারিয়া মাত্র পাঁচ দিন দায়িত্ব পালন করেছিলেন এবং একটি বিতর্কিত সংবাদ সম্মেলনের পর তাকে বরখাস্ত করেন ট্রাম্প।
অন্যদিকে, গত আগস্টে ক্যারোলিন লেভিট প্রায় দেড় বছর প্রেস সচিবের দায়িত্ব পালনের পর পদ ছাড়েন। তিনি জানিয়েছেন, পরিবারকে আরও বেশি সময় দেয়ার জন্য দায়িত্ব ছেড়েছেন।
প্রেস সেক্রেটারি নিয়োগ নিয়ে ট্রাম্পের এই টানাপোড়েনের মধ্যে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকানরা। অন্যদিকে, ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছেন।
এদিকে, হোয়াইটের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিনের। তিনি গত তিনটি রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে বক্তব্য দিয়েছেন। পাশাপাশি তরুণ পুরুষ ভোটারদের মধ্যে রিপাবলিকান পার্টির সমর্থন বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইউএফসি প্রধান। এই ভোটারদের সমর্থন ট্রাম্পের আবারও হোয়াইট হাউসে ফেরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন