প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মহিলা ক্রীড়া সংস্থা সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করছে। এই উদ্দেশ্যে, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা এবং বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা অনূর্ধ্ব-১৮ বছর বয়সী মেয়েদের জন্য রাগবি প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা মন্তব্য করেন, "সারা পৃথিবীতে রাগবি একটি অত্যন্ত জনপ্রিয় খেলা। বাংলাদেশেও এই খেলার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।" তিনি আরও বলেন, "বিশ্বব্যাপী মহিলাদের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা বিভিন্ন ফেডারেশনের সাথে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে মেয়েদের জন্য জনপ্রিয় এবং অপ্রচলিত খেলার শেখার সুযোগ তৈরি করতে বদ্ধপরিকর।"
মহিলা ক্রীড়া সংস্থা জানায়, এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সহ-সভাপতি মৌসুম আলী। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের অনুষ্ঠানটি বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ধানমন্ডিস্থ শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়, যেখানে উভয় ফেডারেশনের এ্যাডহক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সমঝোতার স্মারকের স্থায়ীত্বকাল তিন বছর।
বৈঠকে জানানো হয়, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা তৃণমূল ও রাজধানী থেকে আগ্রহী মেয়েদের রাগবি ফেডারেশন ইউনিয়নের সহায়তায় বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণের ব্যবস্থা করবে। রাগবি ফেডারেশন কোচ, খেলার উপকরণ ও সরঞ্জাম সরবরাহ করবে। অংশগ্রহণকারী রাগবি খেলোয়াড়দের মধ্যে থেকে জাতীয় পর্যায়ে এবং ফেডারেশনের পক্ষ থেকে খেলার জন্য প্রতিভাবান খেলোয়াড়দের নির্বাচন করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন