প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হেনস্তার ঘটনার প্রেক্ষিতে সরকার ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান।
ডা. জাহেদ উল্লেখ করেন, ড. ইউনূসকে হেনস্তার চেষ্টা করা হয়েছে, যা তিনি আওয়ামী সন্ত্রাস হিসেবে অভিহিত করেছেন। এ বিষয়ে সরকার আইনি পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বলেন, "প্রতিশোধ নয়, ন্যায় বিচার নিশ্চিতে হাসিনাকে ফেরত চায় ঢাকা।"
তথ্য উপদেষ্টা আরও জানান, যারা মারাত্মক ফৌজদারি অপরাধে জড়িত, তাদের বিচার হওয়া প্রয়োজন। তিনি বলেন, "যে দল মানবতাবিরোধী অপরাধ করে চলে গেছে, তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত অনুতাপের কোনো লক্ষণ নেই। বরং তারা নানা সংকট সৃষ্টির চেষ্টা করছে।" ড. ইউনূসকে হেনস্তার চেষ্টা করা হয়েছে কারণ তার অপরাধ ছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করা। একই ধরনের আচরণের শিকার হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীও।
ডা. জাহেদ বলেন, যে দল দেশের ভেতরে সহিংসতা ও সন্ত্রাস উস্কে দেওয়ার চেষ্টা করে, তাদের প্রধান করে; সেখানে সরকারের পক্ষ থেকে রিকনসিলিয়েশনের উদ্যোগ নেওয়ার প্রশ্নই আসে না।
তিনি জানান, যদি রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা থেকে থাকে, তাহলে তা আওয়ামী লীগকে তাদের জায়গা থেকে বলার কথা ছিল। তিনি বলেন, "দুই বছর পরে এবং তাদের আচরণ দেখে রিকনসিলিয়েশনের আদৌ কোনো সম্ভাবনা আমি দেখি না।" ক্ষমা চাওয়া বা অনুতাপের বিষয় দূরে থাকুক; তারা হুমকি দিচ্ছে এবং সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করছে।
ডা. জাহেদ আরও বলেন, ড. ইউনূস, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং অভিনেত্রী বাঁধনকে হেনস্তার চেষ্টা আওয়ামী সন্ত্রাস। এ বিষয়ে লিগ্যাল প্রসেস শুরু হয়েছে এবং ভবিষ্যতেও নেওয়া হবে। আওয়ামী সন্ত্রাসীদের এ ধরনের পদক্ষেপ আনচ্যালেঞ্জড যাওয়ার প্রশ্নই আসে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন