প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ-চলাচলের একটি গুরুত্বপর্ণ জলপথ। বেইজিং জানিয়েছে, সেখানে মুক্ত ও নিরাপদ চলাচল পুনরায় শুরু করা সমস্ত দেশের স্বার্থ রক্ষা করবে।
সোমবার চীনের রাজধানী বেইজিংয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, হরমুজ প্রণালী দিয়ে যাহা চলাচলের বিষয়টি ‘যথাযথভাবে নিষ্পত্তি’ করা উচিত।
গত এক সপ্তাহ ধরে হরমুজ প্রণালীর নৌ-চলাচল রুট নিয়ে মতবিরোধের জেরে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর পাল্টা হামলা চালানোর পর চীনের পক্ষ থেকে এই মন্তব্যটি এসে পৌঁছেছে।
এর আগে, বেইজিংয়ে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছিলেন, হরমুজ প্রণালী অতিক্রমকারী জাহাজগুলোর কাছ থেকে নতুন ফি বা শুল্ক আদায় করা হবে। তবে সেইসাথে তিনি যোগ করেন যে, চীন এবং অন্যান্য ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোকে এই ক্ষেত্রে ‘বিশেষ সুবিধা’ দিবে ইরান।
উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা এবং মার্কিন ঘাঁটিতে হামলার জেরে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনায় বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে অঞ্চলটিতে বৃহত্তর যুদ্ধের ঝুঁকি তৈরি করেছে।
এই উত্তেজনা বৃদ্ধির কারণে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। বিশ্ববাজারে এর সরাসরি প্রভাব হিসেবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং অর্থনৈতিক সূচকে অস্থিরতা দেখা গেছে।
সূত্র: আল-জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন