প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চিত্রনায়িকা পূজা চেরি ব্যক্তিগত জীবন এবং বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন ও ভিত্তিহীন খবরের বিরুদ্ধে এক কঠোর জবাব দিয়েছেন। তিনি আহ্বান জানিয়েছেন যাতে তার বিয়ে নিয়ে বিভ্রান্তি না ছড়ায় এবং স্পষ্ট করে বলেছেন, ‘আমার এখনও বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’
সোমবার (১৭ আগস্ট) রাতে, তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে এসব কথা বলেন। পূজার ভাষ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো কোনো নির্দিষ্ট পেশার ব্যক্তির সঙ্গে, আবার কখনো অন্য কারোর সঙ্গে তার নাম জড়িয়ে যে ধরনের খবর তৈরি হচ্ছে, তা পূজার জন্য অত্যন্ত বিব্রতকর এবং দুঃখজনক।
এর আগে, একটি সাক্ষাৎকারে পারিবারিকভাবে নিজের বিয়ের কথাও উল্লেখ করেছিলেন পূজা। সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আগে থেকেই বলে আসছি যে আমি এনগেজড এবং পারিবারিকভাবেই বিয়ে ঠিক করা আছে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে আমি নিজেই আনন্দের সঙ্গে সবাইকে তা জানাব।’
বর্তমানে তিনি কাজের প্রস্তুতি নিতে কিছু সময় দিচ্ছেন বলেও জানান পূজা। নতুন প্রজেক্টের প্রস্তুতির কারণে, তিনি এখন ক্যামেরার সামনে কিছুটা কম আসছেন। তবে, এই নীরবতাকে কোনো সুযোগ হিসেবে নিয়ে অহেতুক মিথ্যা খবর প্রচার না করার অনুরোধও করেন তিনি।
ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন, ‘আমার নীরবতাকে কেউ যদি মিথ্যা সংবাদের সুযোগ হিসেবে ব্যবহার করে, তবে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।’
এ সময় তিনি বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদের আলোকে নিজের ব্যক্তিগত গোপনীয়তা এবং সুনাম রক্ষার অধিকারের বিষয়টি উল্লেখ করেন। সঙ্গে তিনি সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার বিষয়ে সতর্কবার্তা দেন, যা ইন্টারনেটে মিথ্যা ও অপমানজনক তথ্য প্রচারের বিষয়ে প্রযোজ্য।
সাংবাদিক ও সংবাদকর্মীদের প্রতি গণমাধ্যমের সহযোগিতার প্রতি সম্মান জানিয়ে তিনি বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন এবং যাচাই না করে কোনো অসত্য খবর প্রকাশ থেকে বিরত থাকার বিনীত অনুরোধ জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন