প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণের কারণে গুরুতর দগ্ধ পোশাকশ্রমিক শাহিন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনার ফলে তার স্ত্রী লিমা পারভীন (২৬) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু ঘটে। চিকিৎসক হারুন উর রশিদ বিপুল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে বিকট শব্দে গ্যাস বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় শাহিন ও তার স্ত্রী লিমাসহ একই বাসার চার পোশাকশ্রমিক দগ্ধ হন। দগ্ধ অপর দুজন হলেন হোসেন (২৮) ও শাহেদ (২৪)। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
চিকিৎসক হারুন উর রশিদ বিপুল জানিয়েছেন, আগুনে শাহিনের শরীরের ৬৮ শতাংশ এবং তার স্ত্রী লিমার ৪৫ শতাংশ পুড়ে যায়। তাদের শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়েছে এবং তার স্ত্রী লিমা বর্তমানে আইসিইউতে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। একই ঘটনায় দগ্ধ হোসেনের শরীরের ১২ শতাংশ ও শাহেদের ৩ শতাংশ পুড়ে যাওয়ায় তারা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানিয়েছেন, রাতে রান্নাঘরের চুলার গ্যাসের চাবি বা সুইচ খোলা থাকলেও তখন সরবরাহ লাইনে গ্যাস ছিল না। গভীর রাতে সরবরাহ স্বাভাবিক হলে খোলা চাবি দিয়ে বের হওয়া গ্যাস বন্ধ ফ্ল্যাটটিতে ছড়িয়ে জমে থাকে। ভোরে চুলা জ্বালাতে গেলে জমে থাকা গ্যাসে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পুরো ঘরে আগুন ধরে যায়। ফ্ল্যাটের দরজা-জানালা বন্ধ থাকায় আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ায় ঘরের ভেতরে থাকা চারজন দগ্ধ হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন