প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের নবম তলায় লিফটে আটকে থাকা একটি মা ও তার দুই বছরের শিশুকন্যাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বুধবার (২২ জুলাই) দুপুর ২টা ১৪ মিনিটে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনে খবর আসে যে, কলেজ ভবনের একটি লিফটে মা ও শিশু আটকা পড়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। খুব দ্রুত স্বল্প সময়ের মধ্যে লিফটের দরজা খুলে মা ও শিশুকে নিরাপদে বের করে আনা হয়।
উদ্ধারকৃতরা হলেন— লামিয়া আক্তার মিম (২৪) এবং তার মেয়ে মরিয়ম হাসনাইন আরিফা (২)। উল্লেখ্য, মিম কলেজটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।
জানা গেছে, ক্লাস শেষে লিফটে নিচে নামার সময় লিফটের যান্ত্রিক ত্রুটির কারণে এটি নবম তলায় আটকে যায়। প্রথমে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের উদ্ধারের চেষ্টা করেন, তবে তা ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে সফলভাবে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে। বর্তমানে মা ও শিশুকন্যা উভয়েই সুস্থ রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন