প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নোয়াখালীর কবিরহাটে পুকুরে গোসল করতে গিয়ে মিনহাজ আহম্মেদ সীমান্ত (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে নরোত্তমপুর ইউনিয়নের ছনখোলা এলাকার একটি পুকুরের সিঁড়ির নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিহত সীমান্ত নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নরোত্তমপুর গ্রামের কালামিয়ার পোল এলাকার মৃত জহিরুল ইসলাম জুয়েলের সন্তান। সে স্থানীয় নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের মাঠে দুই বন্ধুর সঙ্গে ফুটবল খেলার পর সীমান্ত পাশের পুকুরে গোসল করতে যায়। তিন বন্ধু পুকুরের সিঁড়ির এক পাশ দিয়ে পানিতে প্রবেশ করে অন্য পাশ দিয়ে বের হচ্ছিল। এক পর্যায়ে সীমান্ত সিঁড়ির নিচে আটকে পড়ে। দীর্ঘ সময় অপেক্ষা করার পর তাকে ভেসে উঠতে না দেখে দুই বন্ধু স্থানীয়দের খবর দেয়। এরপর স্থানীয়রা খোঁজাখুঁজিতে নেমে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন। এক পর্যায়ে সিঁড়ির নিচ থেকে সীমান্তের মৃতদেহ উদ্ধার করা হয়।
কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নুরুল কবির সরকার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করেন। রাত ৮টার দিকে পুকুরের সিঁড়ির নিচ থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।
কবিরহাট থানার ওসি রুবেল বড়ুয়া বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা গ্রহণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন