প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টাঙ্গাইলের ঘাটাইল এলাকায় প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ফলে একজন অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের দেওলাবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, মধুপুর থেকে একটি অটোরিকশা আনারস নিয়ে ঘাটাইলের দিকে যাচ্ছিল। দেওলাবাড়ি এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেট কার সাইলেন্ট বাজিয়ে অটোরিকশাটির উপর উঠে যায়। মুহূর্তের মধ্যে অটোরিকশার চালক ও তিন যাত্রী রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলে একজনের মৃত্যু ঘটে। গুরুতর আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে মধুপুর হাসপাতালে ভর্তি করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ থানার হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। প্রাইভেট কারটি পুলিশি হেফাজতে রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন