প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে একটি ঘটনা ঘটেছে যেখানে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে একটি নির্মাণাধীন ভবনে সারা রাত ধর্ষণ ও নির্যাতনের শিকার হতে হয়েছে। এই নির্মম ঘটনার সাথে জড়িত থাকার জন্য পুলিশ এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। যাদের মধ্যে নবীন, ভেঙ্কটারমণ এবং রেণুকা অন্তর্ভুক্ত রয়েছে।
পুলিশের তথ্যানুসারে, ১৭ জুলাই রেণুকা নামে ওই নারী মন্দির দর্শনের কথা বলে কিশোরীকে তার বাড়ি থেকে বাইরে নিয়ে আসে। পরে নবীন এবং ভেঙ্কটারমণের হাতে তুলে দেওয়ার পর, দুই অভিযুক্ত ওই কিশোরীকে একটি অটোরিকশায় করে অন্য এক স্থানে নিয়ে যাওয়ার পথে তাকে জোর করে মদ পান করাতে বাধ্য করে।
যখন তারা কিশোরীর বাড়ির কাছে অটো থামায় তখন সে বাড়ি যাওয়ার আকুতি জানায়। কিন্তু পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তরা তাকে বলেন, 'তুমি নেশাগ্রস্ত অবস্থায় আছ, এখন বাড়ি গেলে বাবার কাছে বকা খাবে।' এই অজুহাত দেখিয়ে তারা কিশোরীকে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায় এবং সারা রাত ধরে তাকে সংঘবদ্ধ ধর্ষণ ও শারীরিক নির্যাতনে লিপ্ত হয়।
পরদিন সকালে কিশোরীকে তার বাড়ির কাছে ফেলে রেখে তারা চলে যায় এবং ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়। রাতে কিশোরী বাড়ি ফিরে না আসায় তার স্বজনরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। সকালে ফিরে আসলে তারা কিশোরীর কাছ থেকে সেই ঘটনা সম্পর্কে জানতে পারেন। কান্নায় ভেঙে পড়া কিশোরী পুরো নির্যাতনের বিবরণ দেন। পরে পরিবার পুলিশে অভিযোগ দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে।
সূত্র: এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন