প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দিনাজপুর, ২৪ অক্টোবর, ২০২৬ : জেলা সদরে ৩৭টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুদানের ৩ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আজ শনিবার দুপুর আড়াই টায় দিনাজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এ চেক ও অর্থ তুলে দেন, দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি এ সময় বলেন, অসহায় ও প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং পুনর্বাসনে সরকারিভাবে সমাজসেবা অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর এ বিশেষ আর্থিক অনুদান দরিদ্র পরিবারগুলো তাদের পারিবারিক জীবনে হাঁস-মুরগী পালন ও কৃষি কাজে ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হবে। তিনি আশ্বস্ত করেন যে, এভাবে দরিদ্র জনগণের অসহায় মানুষদের স্বচ্ছলতা ফিরিয়ে আনা এবং স্বাবলম্বী হতে আজকের অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মন্ডল বকুল, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. মোস্তফা কামাল মিলন, জেলা বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী কচি প্রমুখ।
এ সময় সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাগণ এবং সদর উপজেলার অনুদানপ্রাপ্ত উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন