প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফরিদপুরে বালুবাহী ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও, আহত হয়েছে আরও ৮ জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত দুইজন মা-ছেলে হিসেবে পরিচিত। নিহতদের বাড়ি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় অবস্থিত।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার তেতুলতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফরিদপুর থেকে একটি বালুবোঝাই ট্রাক তেতুলতলা এলাকায় পৌঁছালে তা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এ সময় ট্রাকের বালুর নিচে চাপা পড়ে একটি ইজিবাইক ও একটি প্রাইভেটকার। গুরুতর আহত হয় ইজিবাইকে থাকা ৪ জন এবং প্রাইভেটকারে থাকা ৪ জন। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমী আক্তার (৩২) এবং তার ছেলে শাওন (০৭) কে মৃত ঘোষণা করেন। অন্য আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ জানান, আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন